ধামরাইয়ে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ধামরাইয়ে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
সাব্বির মৃধা(ধামরাই প্রতিনিধি)ঢাকার ধামরাইয়ে পরিত্যক্ত ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ধামরাই উপজেলার জয়পুরা এলাকার ছোট কেলিয়া ব্রিজের পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে যুবকের পরিচয় জানা যায়নি। মরদেহের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ ও পরিচয় নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



