রমজানে বাজার স্থিতিশীল রাখতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন

রমজানে বাজার স্থিতিশীল রাখতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্যোগটি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, রমজান মাসে যেন কোনো অসাধু চক্র বাজার অস্থিতিশীল করতে না পারে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে দুধ, ডিম ও মাংস কিনতে পারে—সেই লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সচিব জনাব আবু তাহের মুহাম্মদ জাবের, সভাপতি মশিউর রহমান, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি), সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন, বাংলাদেশ ডেইরি এন্ড ফারমার্স এসোসিয়েশন (বিডিএফএফএ)।
সভাপতিত্ব করেন ড. মো. আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট-এর সম্মেলন কক্ষে, মহাখালী, ঢাকা।



