পরিচয়হীন বৃদ্ধের সন্ধান চাওয়া হচ্ছে

পরিচয়হীন বৃদ্ধের সন্ধান চাওয়া হচ্ছে
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)একজন পরিচয়হীন বৃদ্ধকে বিকেল থেকে মলয়ঘাট জামে মসজিদ মাঠে বসে থাকতে দেখা গেছে। তিনি জানান, ছেলের বউ তাকে রেখে চলে গেছে। তবে অসুস্থতা বা মানসিক চাপের কারণে তিনি বেশি তথ্য দিতে পারছেন না।
বৃদ্ধের কথামতো, তার ছেলের নাম মুজিবুর এবং গ্রামের নাম কুশুরা। এর বাইরে তিনি আর কিছু বলতে সক্ষম নন।
কেউ যদি এই বৃদ্ধকে চিনে থাকেন বা তার পরিবারের খোঁজ দিতে পারেন, অনুগ্রহ করে দ্রুত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগ: 01898-545737



