জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন কর্মসূচির কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা–আরিচা ও নবীনগর–চন্দ্রা মহাসড়ক

জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন কর্মসূচির কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা–আরিচা ও নবীনগর–চন্দ্রা মহাসড়ক
আগামীকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা–আরিচা ও নবীনগর–চন্দ্রা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকবে, তবে সীমিত আকারে গাড়ি চলাচল করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সরকার জাতীয় স্মৃতি সৌধ-এ শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। বিষয়টি জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।যাদের এই রোড দিয়ে কোথাও যাওয়ার প্রয়োজন তারা বিকল্প সড়ক ব্যবহার করতে পারেন।