ধামরাইয়ে মুসলিম গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ন্যায়বিচার না পেয়ে গ্রামছাড়া

ধামরাইয়ে মুসলিম গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ন্যায়বিচার না পেয়ে গ্রামছাড়া
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)ঢাকার ধামরাই উপজেলায় এক মুসলিম গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগের ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, এক মুসলিম দম্পতি তাদের হিন্দু সহকর্মী কৃষ্ণচন্দ্র মনিদাসের বাড়িতে বেড়াতে গেলে সেখান থেকে রাত আনুমানিক ১২টার দিকে তাদের মনিদাসের বোনের বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর গভীর রাতে সাতজন ব্যক্তি গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে তার কানের দুল, গলার চেইন ও হাতের বালা মিলিয়ে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়।
পরদিন এ ঘটনার বিচার চাইতে গেলে সজিব চন্দ্র মনি দাসসহ কয়েকজন ভুক্তভোগী দম্পতিকে মারধর করে গ্রাম থেকে বের করে দেয় বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ সদস্য মন্টু চন্দ্র মনি দাস জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে কাউকে পাননি এবং অভিযুক্তদের শনাক্ত করা সম্ভব হয়নি। অন্যদিকে ধামরাই থানার এক এএসআই জানান, তিনি সরেজমিন পরিদর্শন করলেও ভুক্তভোগী ও অভিযুক্ত কাউকেই পাওয়া যায়নি; বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এমন গুরুতর অভিযোগের পরও এখনো স্পষ্ট অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি



