কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত পোস্ট: ঢাবিতে ঝাড়ু মিছিল, হ্যাকিংয়ের দাবি জামায়াতের

কর্মজীবী নারীদের নিয়ে বিতর্কিত পোস্ট: ঢাবিতে ঝাড়ু মিছিল, হ্যাকিংয়ের দাবি জামায়াতের
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)কর্মজীবী নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের নামে প্রকাশিত একটি পোস্টকে কেন্দ্র করে আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঝাড়ু মিছিল করেছেন একদল শিক্ষার্থী। তারা পোস্টটিকে নারী অবমাননাকর উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানান।
এদিকে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের আমিরের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করে ওই পোস্টটি দেওয়া হয়েছিল।



