বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার
সাব্বির মৃধা (নিজস্ব প্রতিনিধি)সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোর রাতে সাভার মডেল থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সাভার মডেল থানাধীন বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর সাকিনস্থ গোল্ডস্টার গার্মেন্টস সংলগ্ন একটি বাঁশঝাড়ে ১৫-১৬ জন ডাকাত ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়। এ সময় পুলিশ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ঘটনাস্থল থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে সাভার মডেল থানার বিভিন্ন এলাকা ও মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
১. মোঃ সানি মিয়া (৩৫)
২. মোঃ রাসেল মিয়া (৩২)
৩. মোঃ রিপন মিয়া (৩৩)
৪. মোঃ শাহিন মিয়া (৩১)
৫. মোঃ মাসুদ রানা (৩১)
৬. মোঃ সোহাবান মিয়া (২৩)
৭. মোঃ নুর নবী (২৭)
৮. মোঃ ইমন মিয়া (২৫)
এ সময় উদ্ধারকৃত আলামতসমূহের মধ্যে রয়েছে—
২টি লোহার তৈরি দা,
১টি লোহার তৈরি ছুরি,
১টি স্টিলের তৈরি চাইনিজ কুড়াল,
৩টি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু।
এ ঘটনায় সাভার মডেল থানায় ডাকাতির প্রস্তুতি আইনে একটি মামলা রুজু করা হয়েছে।



